

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ,এবং নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ মোস্তফা কামাল (মোস্ত)-এর বহিষ্কারাদেশ স্থগিত করে পদে পূর্ণ বহল আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ পারভেজ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ মোস্তফা কামালকে তার সাবেক পদে পুনর্বহাল করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সেই সাথে বাংলাদেশ শ্রমিক দলের নড়াইল জেলা শাখার ৩ সদস্যর আহ্বায়ক কমিটি স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্তে সম্মতি প্রদান করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুনর্বহালের মাধ্যমে মোঃ মোস্তফা কামাল (মোস্ত) আগের মতোই দল ও জনগণের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন এবং কাজ করবেন।
আপনার মতামত লিখুন :